বেতন.site

ব্যবহারবিধি

সাইটটা কীভাবে ব্যবহার করবেন

বেতন.site হলো বাংলাদেশের নামহীন বেতনের খাতা। এখানে মানুষ নিজের নাম না জানিয়ে বেতন লেখে, আর সবাই মিলে দেখতে পায় — কোন পেশায়, কোন জায়গায়, বাজার আসলে কত দেয়। কোনো টাকা লাগে না, কোনো account খুলতে হয় না।

নিজের বেতন লিখবেন যেভাবে

01

উপরের 'বেতন লিখুন' বোতামে চাপ দিন

যেকোনো পাতার উপরে ডান কোণে সবুজ বোতামটা আছে। অথবা সরাসরি এই লিংকে যান।
02

ফর্মটা পূরণ করুন — 1 মিনিট লাগবে

আপনার পেশা, কত বছর কাজ করছেন, কোন বিভাগ/জেলায় থাকেন, আর মাসে কত বেতন পান — এইটুকুই। প্রতিষ্ঠানের নাম, বোনাস, দক্ষতা (skills) — এগুলো দিলে ভালো, না দিলেও চলবে। চাইলে বেতন নিয়ে এক লাইনের একটা কথাও লিখে যেতে পারেন।
03

Submit চাপুন — ব্যস!

আপনার তথ্য নামহীনভাবে খাতায় উঠে যাবে, আর সাথে সাথে আপনার পেশার পুরো হিসাবটা দেখতে পাবেন। নাম, ফোন, ইমেইল — কিছুই চাওয়া হয় না, তাই আপনাকে চেনার কোনো উপায়ও নেই।

আপনি কম বেতন পাচ্ছেন কি না, জানবেন যেভাবে

01

'আমি কি কম পাচ্ছি?' পাতায় যান

মেনু থেকে, অথবা এখানে চাপ দিন
02

নিজের তথ্য দিন

পেশা, অভিজ্ঞতা, এলাকা আর এখন কত বেতন পান — লিখে "যাচাই করুন" চাপুন। এই তথ্য কোথাও জমা হয় না, শুধু হিসাবের জন্য ব্যবহার হয়।
03

ফলাফল দেখুন ও চাইলে শেয়ার করুন

দেখাবে আপনার বেতন বাজারের চেয়ে কম, ঠিকঠাক, নাকি বেশি — আর একই পেশার কত % মানুষের চেয়ে আপনি এগিয়ে। শেয়ার করার সময় চাইলে বেতন লুকিয়ে শুধু শতাংশটা দেখাতে পারবেন।

খাতার শব্দগুলোর মানে

মিডিয়ানসবার বেতন ছোট থেকে বড় সাজালে একদম মাঝখানের জনের বেতন। 100 জনের মধ্যে 50 জন এর কম পায়, 50 জন বেশি। গড়ের চেয়ে এটা বেশি নির্ভরযোগ্য — কারণ দু-একটা বিশাল বেতন গড়কে টেনে তোলে, মিডিয়ানকে পারে না।
বেতনের বিস্তারসবচেয়ে কম থেকে সবচেয়ে বেশি পর্যন্ত রেঞ্জ। মাঝের সবুজ অংশে অর্ধেক মানুষের বেতন পড়ে — আপনার বেতন এই অংশে থাকলে আপনি মোটামুটি বাজারের মধ্যেই আছেন।
রিপোর্টএকজন মানুষের লিখে যাওয়া একটি বেতনের তথ্য। যত বেশি রিপোর্ট, হিসাব তত নির্ভরযোগ্য।
খাতা খোলেনিকোনো পেশায় 5টির কম রিপোর্ট থাকলে আমরা হিসাব দেখাই না — যাতে কারো একার তথ্য আলাদা করে বোঝা না যায়। সহকর্মীদের ডাকুন, 5টি হলেই খাতা খুলবে।
ইনক্রিমেন্টবছরে বেতন যত % বাড়ে। মূল্যস্ফীতির (জিনিসপত্রের দাম বাড়ার হার) চেয়ে কম বাড়লে আসলে আপনার কেনার ক্ষমতা কমছে।

আর কী কী আছে

বেতনের খাতা
পেশা ধরে ধরে সবার বেতনের হিসাব দেখুন।
ক্যালকুলেটর
চাকরি বদলের আগে জানুন কত চাইতে পারেন।
প্রতিষ্ঠানের খাতা
কোন প্রতিষ্ঠান কত দেয়, কর্মীরা কী বলে।
বাজারের চিত্র
কোন পেশা, দক্ষতা আর প্রতিষ্ঠানে বেতন বেশি।
ইনক্রিমেন্ট ট্র্যাকার
এ বছর সবার বেতন কত % বাড়লো।
আসল বেতন
মূল্যস্ফীতি বাদ দিলে বেতন আসলেই বেড়েছে?
ফ্রেশার গাইড
প্রথম চাকরিতে কত চাইবেন।
আন্দাজের খেলা
পেশা দেখে বেতন আন্দাজ করুন — মজার খেলা।
গল্পের খাতা
বেতন নিয়ে মানুষের এক লাইনের সত্যি কথা।
আমার ক্যারিয়ার
নিজের বেতনের হিসাব রাখুন (শুধু আপনার ফোনে থাকে)।
AI সহকারী
বেতন বাড়ানোর কৌশল আর HR-কে লেখার চিঠি।
বার্ষিক রিপোর্ট
পুরো বছরের বেতনের হিসাব এক পাতায়।

আপনার তথ্য কতটা নিরাপদ?

  • নাম, ফোন, ইমেইল — কিছুই নেওয়া হয় না। account খোলার ব্যবস্থাই নেই।
  • কোনো ঘরে 5টির কম রিপোর্ট থাকলে সেই হিসাব দেখানোই হয় না — তাই আপনার একার বেতন কখনো আলাদা করে বোঝা যাবে না।
  • এক লাইনের গল্পে প্রতিষ্ঠানের নাম, ফোন নম্বর বা লিংক থাকলে গল্পটা ছাপা হয় না।
  • spam ঠেকাতে আপনার internet ঠিকানার (IP) একটা তালাবদ্ধ ছাপ রাখা হয় — সেটা দিয়ে আপনাকে চেনা সম্ভব না।
  • "আমি কি কম পাচ্ছি?" আর "আসল বেতন" পাতার হিসাব কোথাও জমা হয় না।

সব বুঝে গেছেন? তাহলে শুরু করুন —